DSF NEWS
ঢাকাFriday , 1 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার

DSF NEWS
DSF NEWS
May 1, 2026 8:30 pm
Link Copied!

আমির হোসেন ‎স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের তাহিরপুরের রক্তি নদীতে রক্তি নদীর পানিতে ডুবে রাকিবুল হোসেন(২৬)নামে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টা পর লাশ উদ্ধার। বুধবার বিকেল সাড়ে পাঁচ টায় দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজারের নৌকা ঘাট থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল।

এর পূর্ব দুপুর ২ টার দিকে একেই স্থানে গঠনাটি। নিহত রাকিবুল ইসলাম মুন্সিগঞ্জ জেলা লৌহজং থানায় বালিগা গ্রামে দিল মোহাম্মদ এর ছেলে। স্থানীয় এলাকাবাসী ও নৌকায় থাকা লোকজন জানান,একটি পর্যটনবাহী হাউজবোড তৈরি করছিলো নৌকা শ্রমিকগন। রাকিবুল হাউজ বোডটির কাঠের কাজ করছিলো। হঠাৎ করে নদীতে পরে যায়। এর পর থেকে নিখোঁজ রয়েছে খবর পেয়ে তাহিরপুর সার্কেল প্রয়ন দে সহ পুলিশ ফোর্স ও ফায়ারসার্ভিসের লোকজন আসে। এসে রাকিবুলের লাশ উদ্ধার করে।

বিএনপি নেতা জয়নাল আহমেদ জানান,হাউজ বোডে কাঠের কাজ করা অবস্থায় রক্তি নদীতে পড়ে রাকিব নামে একজন নিখোঁজ হয়। পরে আমি ফায়ার সার্ভিসকে ফোন দেই। তাহিরপুরের ডুবুরি না থাকায় সুনামগঞ্জ থেকে ডুবুরি দল আসতে দেরী হওয়ায় উদ্ধার কাজ দেরী হয়েছে। ডুবুরি দল এসে তার লাশ উদ্ধার করে।

তাহিরপুর সার্কেল প্রয়ন দে জানান,খবর পেয়ে আমি এসেছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে তারা উদ্ধার কার্যক্রম চালিয়ে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সুনামগঞ্জ ডুবুরি দলের টিম লিডার মোঃ কবির হোসেন জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে।

এসময় সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল নিহতের লাশ দেখতে আসেন। এসময় সাথে থাকা নিহগের ভাইকে নগদ অর্থ সহায়তা দেন ও সান্ত্বনা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।