বাংলাদেশি জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়া ভিসা বাতিল হিটলারকে ‘ঈশ্বরীয় শাস্তি’ বলার অভিযোগে মাঝপথে লেকচার ট্যুর বন্ধঅস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে।
তিনি দেশটিতে “Legacy of Faith” সিরিজের লেকচার ট্যুর চালাচ্ছিলেন। ভিসা বাতিলের প্রধান কারণ হিসেবে তার পুরোনো বক্তৃতায় অ্যাডলফ হিটলারের প্রশংসা এবং ইহুদিদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যকে উল্লেখ করা হয়েছে।
ডেইলি মেইলসহ একাধিক আন্তর্জাতিক ও বাংলাদেশি গণমাধ্যমের খবর অনুসারে, আজহারী ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তৃতায় হিটলারকে ইহুদিদের জন্য “ঈশ্বরীয় শাস্তি” হিসেবে বর্ণনা করেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া ইহুদিদের “বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী” এবং “বিষাক্ত দাগ” বলে অভিহিত করার অভিযোগও রয়েছে।অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) তার ভিসা বাতিল করে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেয়।
তিনি ব্রিসবেনসহ কয়েকটি শহরে অনুষ্ঠান করে মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় যাওয়ার কথা ছিল।আজহারী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভিসা বাতিলের সিদ্ধান্ত “ভুল ও বিভ্রান্তিকর” এবং কোনো মহলের প্রভাবে নেওয়া হয়েছে।তিনি আগেও যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা ও বাংলাদেশে জনসমাগমে বক্তৃতা নিষিদ্ধের মুখে পড়েছিলেন বলে জানা যায়।

