DSF NEWS
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. ধর্ম ইসলামিক
  14. নারী ও শিশু
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি গঠন

DSF NEWS
DSF NEWS
মার্চ ৯, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গোলাপগঞ্জ প্রতিনিধি: সি‌লে‌টের গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার ধারাবহর শাহজাহান এস্টেটস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিলেট জেলা আইনজীবী বারের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভূমি ও ভবন দাতা আনোয়ার শাহজাহান, সা‌বেক সভাপ‌তি এনামুল হক এনাম, সা‌বেক আহবায়ক এম আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সা‌বেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সা‌বেক দফতর সম্পাদক ইমরান আহমদ, সাবেক কোষাধ‌্যক্ষ জালাল আহমদ চৌধুরী, সদস‌্য সাকিব আল মামুন, মাহমুদুল হাসান বাচ্চু, ফারহান মাসউদ আফসর প্রমুখ।

ইফতার পরবর্তী আলোচনায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমের স্থবিরতা নিয়ে আলোচনা করা হয়। ২০২২ সালের ৩ নভেম্বর তিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটি দীর্ঘ সাড়ে তিন বছরেও নতুন সদস্য সংগ্রহ ও কার্যকরী কমিটি গঠন করতে না পারায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সাবেক সভাপতি এনামুল হক এনামকে আহ্বায়ক, সাবেক সাংগঠ‌নিক সম্পাদক হা‌রিছ আলী‌কে যুগ্ম আহবায়ক ও ইমরান আহমদকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাকিব আল মামুন ও মাহমুদুল হাসান বাচ্চু। নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৩১ মা‌র্চের মধ্যে নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতনদের সদস‌্য পদ নবায়ন করে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করার জন্য সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।