মৌলভীবাজার থেকে; রুবেল আহমেদ: “আর্তমানবতার সেবায় ও সমাজ উন্নয়নে এবং মানবতার কল্যাণে দেশে বিদেশে নূরীয়া মিশন প্রতিষ্ঠার পর থেকে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে। এই ধারাবাহিকতায় মিডিয়া পার্টনার এন টিভি ইউরোপ এর সহযোগিতায় প্রবাসীদের অনুদানে ও নূরীয়া মিশন এর পক্ষ থেকে এবং গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে গত ৭ ই মার্চ ২ টায় মৌলভীবাজার ক্লাবে শতাধিক নিডি পরিবারবর্গ এর মধ্যে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজার জেলায় নূরীয়া মিশন এর পক্ষ থেকে ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র আয়োজনে রামাদান ফুড প্যাকেজ বিতরন
কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর এর সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলার সভাপতি রুমান আহমদ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি বকসী ইকবাল আহমদ।
এই মানবিক ও মহতি প্রজেক্ট চলাকালে বৃটেন থেকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর টেলিকনফারেন্সে সকল দানশীল ব্যক্তিবর্গ ও এই পোগ্রাম বাস্তবায়নে সহযোগিতাকারী সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নূরীয়া মিশন ও এন টিভি ইউরোপকে এই প্রজেক্ট প্রথমবারের মতো মৌলভীবাজার জেলায় করায় সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেছেন।

মৌলভীবাজার জেলায় নূরীয়া মিশন এর পক্ষ থেকে ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র আয়োজনে রামাদান ফুড প্যাকেজ বিতরন
সভায় দোয়া পরিচালনা করেন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা শাখার প্রধান ক্বারী, বিশিষ্ট মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইমরান মাহতাবী, বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে নুরীয়া মিশন মৌলভীবাজার এর সভাপতি মোঃ মিলাদ হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র মৌলভীবাজার জেলার কনভেনর জয়নাল আবেদিন খান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সদস্য শামীম তরফদার, আনন্দ পাঠশালার চেয়ারম্যান আব্দুস সালাম তালুকদার, একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহমান পারভেজ, সাংবাদিক রুবেল আহমেদ, ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর সদস্য সুমন আহমেদ বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, বিভিন্ন দুর্যোগে ত্রান বিতরণ এবং অসহায় নিডি ও হতদরিদ্র পরিবারকে অব্যাহত সহযোগিতা প্রদানের পাশাপাশি মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা এবং হাফিজ স্পনসর করা সহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে নূরীয়া মিশন কাজ অব্যাহত রেখে চলছে। ইদানীং গাম্বিয়ায় একটি মসজিদ করার প্রজেক্টের কাজ হাতে নেওয়া হয়েছে বলে নূরীয়া মিশনের সভাপতি বিশিষ্ট মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী জানিয়েছেন।
সংবাদপেরক;
মৌলভীবাজার থেকে;
রুবেল আহমেদ

