DSF NEWS
ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার সদর আন্ত- ইউনিয়ন চ্যাম্পিয়নশীপে ফাইনাল নিশ্চিত করেছে একাটুনা ইউনিয়ন,ক্রিকেট টিম

DSF NEWS
DSF NEWS
জানুয়ারি ২২, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জেসমিন মনসুর মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলা সদরের আমতৈল ফোর ষ্টার ক্লাব এর জমজমাট আয়োজনে বিপুল সংখ্যক দর্শকবৃন্দের উপস্থিতিতে চলছে মরহুম মোহাম্মদ সিপু খাঁন স্মৃতি মৌলভীবাজার সদর আন্ত- ইউনিয়ন চ্যাম্পিয়নশীপ ২০২৬; সিপি এ ইউ সিক্স একাটুনা ইউনিয়ন চ্যাম্পিয়নশীপে ফাইনাল নিশ্চিত করে এগিয়ে চলছে আপনগতিতে ক্রিকেটের ভূবণে।

জেসমিন মনসুর, মনসুর মিডিয়া, মৌলভীবাজার

জেসমিন মনসুর, মনসুর মিডিয়া, মৌলভীবাজার


গত ২০ শে জানুয়ারি মঙ্গলবার ৬ নং একাটুনা ইউনিয়ন এর সেমি ফাইনাল ছিলো সকাল১০.০০ ঘটিকায় গিয়াসনগর ইউনিয়নের সাথে উক্ত ম্যাচে টসে জিতে একাটুনা ইউনিয়ন ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ২০ ওভার এ ২০৭ রানের বড় সংগ্রহ পায় । শামসুল খান ৭৫ রান আহ্নাফ ৪২ রানের ইনিংস খেলেন ২০৮ রানের টার্গেটে খেলতে নেমে একাটুনা ইউনিয়নের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত দারাতে পারেনি গিয়াস নগর ইউনিয়ন।

ম্যাচ সেরা হয়েছেন একাটুনা ইউনিয়ন এর শামসুল ।
এই জয়ের মাধ্যমে ফাইনালে উত্তীর্ন নিশ্চিত করেছে একাটুনা ইউনিয়ন ।একাটুনা ইউনিয়নের অনেক দর্শক সে সময় উপস্থিত হয়েছিলেন আমতৈলের মাঠে একাটুনা ইউনিয় বাসীর পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান সি পি এ ইউ সিক্সের কর্মকর্তারা।

বিশেষভাবে কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজার এর পক্ষ থেকে সংগঠনের ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও সি পি এ ইউ সিক্সের উপদেষ্টা বিশিষ্ট কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর একাটুনা ইউনয়ন দলকে সুন্দর জার্সি উপহার দেওয়ার জন্য এবং প্রবাসী উপদেষ্টা সারজুল আহমদ, শাহ আলম ,মিলাদ আহমেদ, শাহ আজিজ প্লেয়ার্সদের আপ্যায়ন করতে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য। একাটুনা ইউনিয়নের সিপিএ ইউ সিক্স এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

এদিকে একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও সি পি এ ইউ সিক্সের উপদেষ্টা মোহাম্মদ মকিস মনসুর এক শুভেচ্ছাবার্তায় সিপিএ ইউ সিক্স এর সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান ফয়েজ, ক্রীড়া সংগঠক রাজন মিয়া, অদুদ আহমেদ মুফতি ও সৈয়দ আবেদ এবং সিপিএ ইউ সিক্স এর সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, একাটুনা ইউনিয়ন আমাদের অহংকার, সিপিএ ইউ সিক্স আমাদের প্রাণের সংগঠন বলে উল্লেখ করে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে এই সংগঠন এর আগামী দিনের অগ্রযাত্রায় প্রবাসীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।