DSF NEWS
ঢাকা Saturday, 30 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে নদীতে পড়ে নিখোঁজ কিশোর, সন্ধ্যা পর্যন্ত মেলেনি সন্ধান।

DSF NEWS
DSF NEWS
May 30, 2026 9:37 pm
Link Copied!

শফিকুল ইসলাম তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসে তামিম ইসলাম নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীর শ্রীপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ তামিম ধর্মপাশা উপজেলার গলুয়া গ্রামের মুজিবুর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ‘মা-বাবার দোয়া’ নামের একটি হাউসবোটে করে প্রায় ৬০ জন পর্যটক ধর্মপাশা থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন। টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক (শহীদ সিরাজ লেক) ঘুরে ফেরার পথে দুপুরে শ্রীপুর বাজার এলাকার পাটলাই নদীতে পৌঁছালে অসাবধানতাবশত তামিম হাউসবোট থেকে নদীতে পড়ে যায়।

ঘটনার পরপরই সহযাত্রী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে খবর পেয়ে প্রশাসন ও উদ্ধারকর্মীরাও তল্লাশিতে যোগ দেন। তবে দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তামিমকে উদ্ধারে সহায়তার আবেদন জানানো হচ্ছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হাউসবোট থেকে নদীতে পড়ে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। তাকে উদ্ধারে ডুবুরি দলকে অবহিত করা হয়েছে। প্রশাসন, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চলমান রয়েছে। স্থানীয়দের ভাষ্য, পাটলাই নদীর ওই অংশে পানির গভীরতা তুলনামূলক বেশি হওয়ায় উদ্ধারকাজে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। তবুও সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি অব্যাহত রয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত নিখোঁজ তামিম ইসলামের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং উদ্ধার অভিযানের অগ্রগতির দিকে উদ্বেগ নিয়ে তাকিয়ে আছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ কিশোর তামিম ইসলামের কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।