আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে চসিক প্রশাসক

DSF NEWS
DSF NEWS
November 23, 2026 12:35 am
Link Copied!

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, নগরীর উন্নয়ন কোনো একটি বিভাগের একক দায়িত্ব নয়। প্রকৌশল, পরিচ্ছন্নতা, রাজস্ব ও প্রশাসন বিভাগের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয় নিশ্চিত করতে হবে। নগরবাসী যাতে উন্নয়ন কার্যক্রমের সুফল পায়, সেজন্য মাঠপর্যায়ে কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে পরিচ্ছন্নতা বিভাগ, প্রকৌশল বিভাগ, রাজস্ব বিভাগ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম নগরীর উন্নয়নে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। আমরা নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছি। কিন্তু কোথাও ময়লা জমে থাকবে, কোথাও ফুটপাত দখল হয়ে যাবে, কোথাও উন্নয়নকাজ অসমাপ্ত পড়ে থাকবে এটা গ্রহণযোগ্য নয়। আমি চাই প্রতিটি বিভাগ নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করুক এবং কাজের মাধ্যমে নগরবাসীর কাছে তার ফলাফল তুলে ধরুক। শুধু পরিকল্পনা গ্রহণ করলেই হবে না, পরিকল্পনার বাস্তবায়ন ও নিয়মিত তদারকিও নিশ্চিত করতে হবে।

সভায় নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল এবং উচ্ছেদের পর পুনরায় দখল হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রশাসক। তিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা ভাসমান দোকানের কারণে পথচারীদের সড়কে নেমে চলাচল করতে হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং যানজট সৃষ্টি হয়।

তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত রাখার দায়িত্ব আমাদের। একদিন অভিযান চালিয়ে চলে এলে হবে না। কয়েক দিন পর আবার সেখানে দোকান বসছে কি না, সেটিও দেখতে হবে। প্রয়োজনে সপ্তাহে একাধিকবার অভিযান পরিচালনা করতে হবে। প্রতিটি অঞ্চলে নিয়মিত তদারকি থাকলে পুনর্দখলের প্রবণতা কমে আসবে। ফুটপাতের বিষয়ে কোনো আপস করা যাবে না।

বিশেষ করে নিউমার্কেট, জামালখান, দেওয়ানবাজার ও অন্যান্য ব্যস্ত বাণিজ্যিক এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন তিনি। দেওয়ানবাজার এলাকায় মাছ বিক্রেতাদের ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার পরিবর্তে নির্ধারিত দোকানের ভেতরে ব্যবসা করার ব্যবস্থা নিশ্চিত করতে বলেন। এ সময় তিনি সড়কের পাশে ব্যবসা পরিচালনাকারীদের নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারে বাধ্য করার ওপর গুরুত্ব দেন। দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে সচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা আমাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়ন দৃশ্যমান হলেও পরিচ্ছন্নতার ক্ষেত্রে আরও অনেক কাজ করার সুযোগ রয়েছে। আমি চাই আগামী এক বছরের মধ্যে নগরীর পরিচ্ছন্নতা ব্যবস্থায় এমন পরিবর্তন আসুক, যা সাধারণ মানুষ নিজের চোখে দেখতে পাবে।’

তিনি বিশেষ করে বহদ্দারহাট, চান্দগাঁও, মোহরা ও কালুরঘাটসহ নগরীর বিভিন্ন এলাকার সড়কদ্বীপে জমে থাকা ময়লা অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তিন মাসের সময়সীমা নির্ধারণ করে দেন।

প্রশাসক বলেন, যে এলাকায় পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া হবে, সেখানে নিয়মিত কাজ হচ্ছে কি না, কোথায় ময়লা জমছে, কোথায় নালা পরিষ্কার করা প্রয়োজন—এসব বিষয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেই দেখতে হবে। তিন মাস পর আমি ওই এলাকার পরিচ্ছন্নতার বাস্তব পরিবর্তন দেখতে চাই।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেন। হাসপাতাল এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও দর্শনার্থীর যাতায়াতের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।এ ছাড়া বিসিক শিল্প এলাকা এবং বায়েজিদ বোস্তামী এলাকার বায়েজিদ সিগন্যালসংলগ্ন শিল্পাঞ্চলে পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধির নির্দেশ দেন প্রশাসক। তিনি বলেন, শিল্পকারখানা থেকে উৎপন্ন বর্জ্য যথাযথ ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। শিল্পাঞ্চলের নালা ও সড়ক পরিষ্কার রাখতে পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বিসিক শিল্প এলাকার পরিচ্ছন্নতা ও রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রশাসক জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই শিল্প এলাকায় প্রায় ২৪৬টি কারখানা রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের মধ্যে কতটি নিয়মিত কর ও সেবামাশুল পরিশোধ করছে, কতটি করছে না এবং কী পরিমাণ রাজস্ব বকেয়া রয়েছে, সে বিষয়ে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ দেন সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিল্প এলাকার বেশ কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত রাজস্ব আদায় করা যাচ্ছে না।

এ বিষয়ে প্রশাসক বলেন, শিল্পকারখানাগুলো নগরীর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু তাদের উৎপাদিত বর্জ্য অপসারণ, সড়ক ও নালা রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনকেও ব্যয় করতে হয়। কাজেই প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রযোজ্য কর ও সেবামাশুল পরিশোধ করতে হবে। আপনারা সঠিক তথ্য সংগ্রহ করুন। প্রয়োজনে শিল্পমালিকদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করতে হবে।

তিনি শিল্প এলাকার নালার অবস্থা সরেজমিনে পরিদর্শন এবং প্রয়োজন অনুযায়ী খনন ও পরিষ্কারের ব্যবস্থা গ্রহণের জন্য প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগকে নির্দেশ দেন। চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে কেন্দ্র করে পরিচালিত বেসরকারি কন্টেইনার ডিপো ও টার্মিনালগুলোর হোল্ডিং ট্যাক্সসহ প্রযোজ্য রাজস্ব আদায়ের বিষয়েও গুরু

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু আজ।

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।