মোঃ শামীম হোসেন -খুলনা: খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বাজুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি অনিমেষ মন্ডল (৪৫) ও লাউডোব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তাপস হালদার (৪৮) নামের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ নভেম্বর রবিবার সকালে তাকে জেলহাজ্বতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রাম বাজারের উপর নিজ এলাকা থেকে তাপস হালদারকে এবং বাজুয়া বেড়েরখাল এলাকা থেকে অনিমেষ মন্ডলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অনিমেষ মন্ডল বাজুয়া বেড়েরখাল গ্রামের অসিত মন্ডলের ছেলে মাতা মৃতঃ রেনুকা মন্ডল। অপর আসামি তাপস হালদার লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের মৃত অমল চন্দ্র হালদার ছেলে মাতা-মৃত উর্মিলা হালদার।এসব তথ্য নিশ্চিত করেছেন দাকোপ থানা পুলিশ। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের পোদ্দারগঞ্জ ফেরিঘাট বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নি সংযোগ নাশকতা মামলায় চালান করা হয়েছে। এসআই আরও জানিয়েছেন, ২০২৬ সালের নভেম্বর মাসে পোদ্দারগঞ্জের দলীয় অফিসে অগ্নি সংযোগে স্থানীয় বিএনপির করা হামলা ও লুটপাটের মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনিমেষ মন্ডল ও তাপস হালদারকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। । এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং সন্ত্রাসী, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন: পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে হুমকি
আরও পড়ুন: কওমী ইয়ূথ ক্লাবের সিলেট বিভাগীয় ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

