কুলাউড়া প্রতিনিধি: তাহমিদুর রহমান
টিম জার্নালিস্টের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লন্ডন প্রবাসী সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার পরিচালক মাহফুজ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন টিম জার্নালিস্টের উপদেষ্টা ও দৈনিক দিনকাল-এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি মোক্তাদির হোসেন, বিশিষ্ট সমাজসেবক হাজের আলী, দৈনিক আমাদের পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি সামসু উদ্দিন বাবু, দৈনিক ভোরের পাতা-এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি রুবেল বখস পাভেল, দৈনিক জনতা কুলাউড়া উপজেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান জুয়েল,
দৈনিক বাঙলার জাগরণ-এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি মো. আজিজুল ইসলাম, দৈনিক স্বদেশেরকন্ঠ কুলাউড়া উপজেলা প্রতিনিধি রেজাউল ইসলাম শাফি,দৈনিক আজকের জনবাণী-এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি আহমেদ আত্তার রানা, দৈনিক ভোরের চেতনা-এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি তাহমিদুর রহমানসহ টিম জার্নালিস্টের অন্যান্য সদস্যরা।
সাক্ষাৎকালে সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার পরিচালক লন্ডন প্রবাসী মাহফুজ আহমদ টিম জার্নালিস্টের সদস্যদের সঙ্গে সাংবাদিকতা, স্থানীয় সংবাদ পরিবেশন এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় তিনি টিম জার্নালিস্টের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও আন্তরিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

