DSF NEWS
ঢাকা Wednesday, 19 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে দাকোপে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

DSF NEWS
DSF NEWS
August 19, 2026 1:23 am
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন হয়েছে। দাকোপ উপজেলা জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে ১৬ আগস্ট রবিবার সকালে সুসজ্জিত হাতি ও নানা প্লাকার্ড হাতে এক বর্ণাঢ্য র‌্যালী চালনা বাজার প্রদক্ষিন করে। র‌্যালী শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু। সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সেবগাতুল্ল্যাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, মৎস্য খামারী রাজু সরদার, চিংড়ী চাষী জোসনা রায় ও সৌমিত্র ঢালী। আলোচনা সভায় বক্তব্য কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু বলেন আমাদের পরিচয় মাছে-ভাতে বাঙালি। প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ। তিনি বলেন, পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং খাল-বিলের উন্নয়নের মাধ্যমে সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে। খরা, বন্যা, অতিবৃষ্টিসহ নানা প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবিলা করেও এদেশে বিপুল পরিমাণ ফল ও ফসল উৎপাদিত হয়। দেশের কৃষক, কামার, কুমার, তাঁতি, জেলেসহ আপামর জনগণ সমন্বিতভাবে কাজ করলে আমরা সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারব। বিদেশ থেকে পণ্য আমদানি কমিয়ে নিজেদের উৎপাদন বাড়াতে হবে। বিশেষ করে মৎস্য উৎপাদন বৃদ্ধি করে দেশের চাহিদা মিটিয়ে তা বিদেশে রপ্তানি করা সম্ভব। স্বপ্ন, আশা ও আকাঙ্খা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ, স্বনির্ভর ও উন্নত আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার রেক্সোনা আক্তার, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আল আমীন সানা, যুগ্ম আহবায়ক আইয়ুব গাজী, সাবেক উপজেলা যুগ্ম আহবায়ক দীপক কুমার সরদার, মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবী ও মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি, মৎস্যখাদ্য উৎপাদক ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে সফল চাষী, খামারী ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস।

আরও পড়ুন: দাকোপ ও বটিয়াঘাটায় বৃক্ষরোপন কর্মসূচিতে বক্তারা বলেন পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন

আরও পড়ুন: জলঢাকায় খাল খননের জন্য মানববন্ধন

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।