আমির হোসেন স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের তাহিরপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ।
নবনিযুক্ত ওসি ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, মাদক, চোরাচালান ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের জন্য জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এদিকে, তাহিরপুর থানায় নতুন ওসির যোগদানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং জনগণ দ্রুত ও আন্তরিক পুলিশি সেবা পাবেন।
আরও পড়ুন: র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৩, রংপুরের যৌথ অভিযানে চট্টগ্রাম থেকে আটক, পুলিশের কাছে হস্তান্তর
আরও পড়ুন: আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন

