আজকের সর্বশেষ সবখবর

দোহায় বাংলাদেশ স্কুলে শুরু হচ্ছে বিজ্ঞান ও চারুকলা প্রদর্শনী

DSF NEWS
DSF NEWS
October 22, 2026 3:19 am
Link Copied!

কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে আগামী ৮ অক্টোবর, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বার্ষিক বিজ্ঞান মেলা ও চারু-কারুকলা প্রদর্শনী ২০২৬। স্কুল ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার লক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনীতে প্রভাতী ও দিবা শাখার শিক্ষার্থীদের কাজের বৈচিত্র্য তুলে ধরা হবে। স্কুল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত এ আয়োজন চলবে।

আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনের চাপে ‘ডিসইনফো২০২৬’ সম্মেলন থেকে সরে গেল ইইউ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। এছাড়া কাতারস্থ বাংলাদেশ কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট শিক্ষাবিদরা এই আয়োজনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী মনোনীত

আরও পড়ুন: নিরাপত্তাহীনতায় জিয়াউল আহসান, ভার্চ্যুয়াল শুনানির প্রস্তাব প্রসিকিউশনের

প্রদর্শনীতে প্রভাতী শাখার কেজি-১ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের তৈরি ৩০৮টি চারু ও কারুশিল্প স্থান পাবে। অন্যদিকে, পঞ্চম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের তৈরি ১৯৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করবে, যা শিক্ষার্থীদের বৈজ্ঞানিক মনন ও উদ্ভাবনী দক্ষতার পরিচয় বহন করবে। এছাড়া দিবা শাখার প্রাথমিক পর্যায়ের প্রায় ১৫০টি এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রায় ৭৫টি সৃজনশীল কাজ প্রদর্শনীতে থাকবে। সব মিলিয়ে দুই শাখার শিক্ষার্থীদের শিল্প ও বিজ্ঞানের প্রতি আগ্রহের মেলবন্ধন ঘটবে এই আয়োজনে। এসব প্রকল্পে বিজ্ঞান, উদ্ভাবন ও ব্যবহারিক শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতার প্রতিফলন ঘটবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের সাথে বাস্তব প্রয়োগের যোগসূত্র স্থাপনের পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোই এই মেলার মূল লক্ষ্য। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করতে অভিভাবক, অতিথি এবং শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।