আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি

DSF NEWS
DSF NEWS
October 22, 2026 3:19 am
Link Copied!

গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে ইসরাইল বর্তমানে গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় কাঠামোর ধসের মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সতর্ক করেছে। সোমবার (০৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সিআইএ-র বিশেষ শাখা ‘রেড সেল’ প্রস্তুতকৃত ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ বা ‘ভেতর থেকে ফাটল’ শীর্ষক গোপন মূল্যায়নে এ উদ্বেগের কথা জানানো হয়েছে।

প্রতিবেদনটির তথ্যমতে, সাধারণ নির্বাচনের আগে দেশটির বিভিন্ন সংকট একত্রিত হয়ে পরিস্থিতিকে চরম অস্থিতিশীল করে তুলেছে। এসব সংকটের মধ্যে রয়েছে ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দা, উচ্চমাত্রার সামরিক ব্যয় এবং পশ্চিম তীরে দখলদার ইসরাইলিদের সহিংসতার ঘটনা। একইসঙ্গে অতি-অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি প্রদান নিয়েও সাধারণ জনগণের মাঝে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে, যা দেশটিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: নিরাপত্তাহীনতায় জনজীবন: অলিগলিতে সক্রিয় চাঁদাবাজির ভয়ংকর সিন্ডিকেট

দীর্ঘসময় ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক পদক্ষেপগুলো ইসরাইলের বিদ্যমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকটকে আরও ঘনীভূত করেছে। এর ওপর টানা যুদ্ধ পরিস্থিতি সমাজের ভেতরের পুরোনো বিভাজনগুলোকে আরও প্রকট করে তুলেছে। বিশেষ করে গাজা, লেবানন ও ইরানে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানে অংশ নেওয়া বিপুলসংখ্যক সেনা এবং রিজার্ভিস্টরা মানসিক ট্রমা নিয়ে ফিরে আসায় জাতীয়ভাবে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

সিআইএ-র বিশ্লেষণে আরও বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ক্রমবর্দ্ধমান একাকীত্ব এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও তাদের জনসমর্থন কমে যাওয়া পরিস্থিতিকে আরও জটিল করেছে। বাইরের এসব চাপ এবং অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সম্মিলিতভাবে ইসরাইলের অস্তিত্বকেই অভূতপূর্ব সংকটের মুখে ঠেলে দিচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।