DSF NEWS
ঢাকাSunday , 23 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জ পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে হালিম উদ্দিন আহমদ হেলিম

DSF NEWS
DSF NEWS
August 23, 2026 2:33 pm
Link Copied!

ইফতিয়াজ সুমন স্টাফ রিপোর্টার: আসন্ন সিলেট গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে রয়েছেন সিলেট বিভাগ জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সম্পাদক সহ নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেন আসছেন হালিম উদ্দিন আহমদ হেলিম সৎ,নির্ভীক, ন্যায় নীতিবান ও শিক্ষানুরাগী,গোলাপগঞ্জ পৌরসভার সুনামধন্য ব্যক্তি।

হালিম উদ্দিন আহমদ হেলিম বলেন,জনপ্রতিনিধি নয়, বরং একজন সেবক হিসেবে কাজ করতেই তিনি মেয়র পদে প্রার্থী হতে চান। তিনি আরও বলেন, গোলাপগঞ্জ পৌরবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছি, ভবিষ্যতেও একজন সেবক হিসেবে তাদের জন্য কাজ করতে চাই।”তিনি বলেন, গোলাপগঞ্জ মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণে একটি সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা,নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, নাগরিক সেবার মান বৃদ্ধি ও সহজলভ্য করা,স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, তরুণ সমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।শিক্ষা ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ,প্রযুক্তিনির্ভর স্মার্ট পৌরসেবা চালু করা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করা, জনগণের মতামতের ভিত্তিতে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার কারণে তৃণমূল মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও তাকে নিয়মিত যোগাযোগ রাখতে দেখা যায়,যা তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত করেছে।স্থানীয়দের মতে, “সেবক” হিসেবে নিজেকে উপস্থাপন করা হালিম উদ্দিন আহমদ হেলিমর দীর্ঘদিনের চর্চারই প্রতিফলন। প্রতিকূল পরিস্থিতিতে তার এই দৃঢ় অবস্থান ও সহমর্মিতা তাকে তৃণমূলের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে।এখন দেখার বিষয়, এই সেবামূলক মনোভাব ও প্রতিশ্রুতি কতটা জনসমর্থনে রূপ নেয় তিনি নিজের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, পৌরবাসীর সেবা করা এবং গোলাপগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ‘মডেল পৌরসভা’ হিসেবে উপহার দিতে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। যদি পৌরবাসী তাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেন, তবে আমি কথা দিচ্ছি আমার প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব,ইনশাআল্লাহ। তার এই প্রার্থিতার ঘোষণায় পৌর এলাকায় সাধারণ ভোটার ওশুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।