মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি কুলাউড়া পৌর যুবদলের আহ্বায়ক, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক, কুলাউড়া পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং একজন সক্রিয় যুবদল নেতা।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় ভূকশিমইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমেদ বাদশার বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।
ভূকশিমইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আফজাল হোসেন শহীদের সঞ্চালনায় সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমেদ, ইউপি সদস্য জিয়াউর রহমান মিন্টু ও ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাসুক মিয়া।
এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুল আহাদ, লেবু মিয়া, আকুল মিয়া, মোহাম্মদ ইলিয়াস আলী, মানিক মিয়া, কাজল মিয়া, কয়েস আহমেদ বটলাই, আজমল হোসেন, আব্দুস সালাম, খায়রুল ইসলাম, জানু মিয়া, সাইস্তা মিয়া, আজাদ মিয়া ও বাতির মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, সিরাজুল ইসলাম রাজন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন এবং জনকল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজন বলেন, “আমাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি জনগণের পাহারাদার হিসেবে কাজ করব। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকব এবং ভূকশিমইল ইউনিয়নের উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকব।”
তিনি আরও বলেন, “অবহেলিত ভূকশিমইল ইউনিয়নকে একটি উন্নত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, মাদরাসা, কলেজ) মানোন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতি সাধন করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বরং পুরো ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করব।”
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও শিক্ষা খাতের নানা দিক নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।


