মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য পক্ষের সমাপনী আয়োজন করা হয়।সমাপনী উপলক্ষে বেলা ১২টায় উপজেলা জামে মসজিদ পুকুরে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী হাঁস ধরা প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে তাদের ধরা হাঁস বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। পরে বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গত দুই দিনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন দাকোপ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক। স্বাগত বক্তব্যে তিনি জানান, জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র্যালির পর চালনা পৌরসভা লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। গতকাল সকালে শিশুদের অংশগ্রহণে মৎস্য বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং আজ সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এছাড়া গতকাল চরডাঙ্গা ও তিলডাঙ্গা এলাকায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন বিষয়ক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে স্থানীয় মৎস্যচাষি, মৎস্যজীবী ও মৎস্য সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। শিশুদের সৃজনশীলতা ও মৎস্যসম্পদ সংরক্ষণে ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্যোগটি অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা আইসিটি অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা, পানখালী ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহিদুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মৎস্যচাষি এবং মৎস্য সংশ্লিষ্ট অন্যান্য সুফলভোগী উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য পক্ষের এসব কর্মসূচির মাধ্যমে দাকোপে মৎস্যসম্পদ সংরক্ষণ, টেকসই মৎস্য উৎপাদন এবং মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির বার্তা আরও জোরালো হয়েছে।
আরও পড়ুন: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা
আরও পড়ুন: কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলাঃ

