DSF NEWS
ঢাকা Wednesday, 19 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপে সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিতর্ক প্রতিযোগিতা

DSF NEWS
DSF NEWS
August 19, 2026 1:51 am
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা ও দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তোলার লক্ষ্যে খুলনার দাকোপে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে এবং দাকোপ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুব্রত রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চিলড্রেন পার্ক প্রিক্যাডেট স্কুলের পরিচালক সাগর সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাকোপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদৌস এবং অধ্যক্ষ মাওলানা আজিউর রহমান। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া। প্রতিযোগিতার বিষয় ছিল ‘শোষণমুক্ত সমাজ গঠনে দুর্নীতিই প্রধান অন্তরায়’। এতে উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো লাউডোব বানিশান্তা মাধ্যমিক বিদ্যালয়, আবুল হোসেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালীনগর গোবর্দ্ধন চন্দ্র মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এবং বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় যুক্তির শাণিত লড়াই শেষে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে লাউডোব বানিশান্তা মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে আবুল হোসেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। অন্যদিকে বিজয়ী দলের দলনেতা জয়শ্রী চক্রবর্তী প্রতিযোগিতার ‘শ্রেষ্ঠ বক্তা’ নির্বাচিত হন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের শিক্ষার্থীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে সততা ও নৈতিকতার আদর্শে বড় হতে হবে, আর দুর্নীতি প্রতিরোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই এই চর্চা শুরু করা প্রয়োজন।

আরও পড়ুন: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা

আরও পড়ুন: কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলাঃ

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।