DSF NEWS
ঢাকা Wednesday, 15 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসকের ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

DSF NEWS
DSF NEWS
July 15, 2026 9:02 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার ৯ নম্বর ওয়ার্ডের বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১৫ জুলাই (বুধবার) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পাঁচশত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এসময় তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত মানুষের দু:খ-কষ্ট লাঘবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে। অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: আরিফুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল করিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের আজীবন সদস্য শেখ সাদিকুল ইসলাম সাদি, বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল কালাম আজাদসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: চালনা পৌরসভার ২৯ কোটি টাকার বাজেট ঘোষনা

আরও পড়ুন: র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-১৩, রংপুরের যৌথ অভিযানে চট্টগ্রাম থেকে আটক, পুলিশের কাছে হস্তান্তর

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।