DSF NEWS
ঢাকা Wednesday, 15 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপে পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা সহ তুহিন মন্ডল আটক

DSF NEWS
DSF NEWS
July 15, 2026 4:22 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপের লাউডোব খুটাখালি এলাকা থেকে ৩০ গ্রাম গাঁজা ও ১৫ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০ টা ৩০ মিনিটের সময় উপজেলার লাউডোবের খুটাখালি গরুহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম তুহিন মন্ডল (৩৩)। তিনি দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের খুটাখালি গ্রামের রনজিত মন্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানা পুলিশের এসআই নূর মোহাম্মাদ শাহিদ, এসআই ঝন্টু কুমার বসাক, মোঃ আরিফুজ্জামান, দিদার আলম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবা বিক্রি করা অবস্থায় তুহিন মন্ডলকে গ্রেফতার করে এবং তাকে তল্লাশি করে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। রাতেই আসামিকে আটক করে থানায় আনা হয় এবং মাদক আইনে তার নামে মামলা দায়ের করা হয়। মামলা নং ৮ পরবর্তীতে ১৫ জুলাই বুধবার দুপুর ১২ টায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ খায়রুল বাশার জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয় – বিক্রয় করে আসছিলো। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন

আরও পড়ুন: দিরাই পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে এড.ইকবাল হোসেন চৌধুরী

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।