DSF NEWS
ঢাকা Tuesday, 14 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের কাছে ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

DSF NEWS
DSF NEWS
July 14, 2026 10:35 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: সুন্দরবনে দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করা কুখ্যাত ‘ছোট জাহাঙ্গীর বাহিনী’র প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন বনদস্যু বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় এই আত্মসমর্পণের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর মোংলায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, নিরীহ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের পুনর্বাসনের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত এবং বনদস্যুদের নির্মূল করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

সুন্দরবনের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের কাছে ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের কাছে ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

এই অভিযানের ধারাবাহিকতায় সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু চক্রের কর্মকাণ্ড নিষ্ক্রিয় হয়ে পড়েছে এবং ইতিমধ্যে ৪৫ জন বনদস্যুকে আটকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।এর আগে ‘ছোট সুমন বাহিনী’র ৭ সদস্য এবং ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র ৩ সদস্য আত্মসমর্পণ করেন। এরই ধারাবাহিকতায় এবার ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পণের পথ বেছে নিলেন।আত্মসমর্পণকারী দস্যুরা খুলনা, বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। আত্মসমর্পণকারীরা হলেন- জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ (৩৫), জাহিদ হাসান (২৮), সুমন ঢালী (৩০), এরশাদ শিকারী (৪২), ওয়াহিদুজ্জামান (৩০), আইয়ুব শেখ (৪২), রাফসান ঢালী (৩০), পারভেজ শেখ (২৭), কামরুল শেখ (২৫), জহুরুল গাজী (৩৮), সিরাজুল তরফদার (৩৮), আমিনুল ইসলাম (৪০), আসাদুল ইসলাম (৪২), বাবুল শেখ (৪৫), শাহজাহান শেখ (৪২) ও হেলাল (৩৮)। তারা খুলনা জেলার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা।

সুন্দরবনের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের কাছে ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের কাছে ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন বাগেরহাট জেলার রামপাল, ফকিরহাট, কচুয়া, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার বাসিন্দা আকরাম শেখ (৪৫), নূরুল ইজারদার (৫০), হাসান শেখ (২৭), কামরুল শেখ (২৮), জিয়া শেখ (৩৮), কবির সুলতান (৫৫), কাইয়ুম জমাদ্দার (৪০) ও শরিফুল ইসলাম বয়াতি (২১)। অপর সদস্য মো. জয়নাল আবেদীন (৩৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। আত্মসমর্পণের সময় তারা কোস্ট গার্ডের কাছে ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটার, ১টি ফোর শুটার, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ২টি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেন। কোস্ট গার্ড সুন্দরবনে সক্রিয় অন্য সব বনদস্যুকেও দ্রুত আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছে। বাহিনীটি স্পষ্ট করে বলেছে, যারা আত্মসমর্পণ করবে তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে; তবে যারা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: দিরাই পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে এড.ইকবাল হোসেন চৌধুরী

আরও পড়ুন: নানিয়ারচর সেনা জোন উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।