DSF NEWS
ঢাকা Monday, 6 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চালনা পৌরসভার ২৯ কোটি টাকার বাজেট ঘোষনা

DSF NEWS
DSF NEWS
July 6, 2026 4:13 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবাকে অগ্রধিকার দিয়ে খুলনার দাকোপের চালনা পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২৯ কোটি ২৮ লাখ ১১হাজার ৬৩২ টাকার বাজেট উন্মুক্ত ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন ) বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে ২২তম এ বাজেট ঘোষনা করেন। প্রস্তাবিত বাজেটে ২৯ লাখ ৯২ হাজার ৬৩২ টাকা উদ্বৃত দেখানো হয়েছে। অর্থ বছরের বাজেটে আয়ের খাতগুলোতে ২ কোটি ১২লাখ ৯১ হাজার ৬৩২ টাকা রাজস্ব দেখানো হয়েছে এবং রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৮২ লাখ ৯৯ হাজার টাকা। এ ছাড়া এডিপি উন্নয়ন ও প্রকল্প উন্নয়ন বাবদ ২৭ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা বাজেট ধরা হয়েছে। বাজেটে বৃক্ষরোপন, পরিবেশ সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা,মাদক প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, শিক্ষা,ম্বাস্থ্য, চিত্তবিনদন, তথ্যপ্রযুক্তির প্রসার, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ, ড্রেন ও সড়ক নির্মাণ-সংস্কার, শহর অবকাঠামো উন্নয়ন, পৌর মার্কেট, বাসস্টান্ড নির্মাণ, পরিচ্ছন্ন কাজে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ সময় পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ও চালনা পৌর প্রশাসক মোঃ বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ খায়রুল বাশার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেক্সোনা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন। অন্যান্যে মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা এস এম গোলাম কাদের, জামায়াতে ইসলামী নেতা মোঃ কামরুল ইসলাম শেখ, এনসিপির উপজেলা আহবায়ক এম এ রশিদ, সাবেক কাউন্সিরর রোস্তম আলী খান, উপজেলা ছাত্রদলের সভাপতি জি এম রুমন, ব্যবসায়ী মোঃ নূর আলম মোল্যা, শিক্ষক নিরুপম মন্ডল, কৃষক বিমল রায়, জেলে আব্দুল খালেক শেখ প্রমুখ।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে ৩২ লাখ টাকার পণ্য আত্মসাৎ: বন্দর থানার অভিযানে মূলহোতা গ্রেপ্তার

আরও পড়ুন: গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ৩৫ মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।