মোঃ শামীম হোসেন – খুলনাঃ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সুন্দরবন যুব ফোরাম দাকোপ উপজেলার উদ্যোগে বৃক্ষরোপন ও মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরন কর্মসূচি পালিত হয়। ২৯ জুন রোজ সোমবার সকাল ১১:০০ টায় দাকোপ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু এই বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন। তার সাথে আরো উপস্থিত ছিলেন
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,
উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক,
উপজেলা আইসিটি অফিসার সমির বিশ্বাস,
উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম,
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম,
রূপান্তর এনজিও প্রতিনিধি বিপাশা রায়, সাংবাদিক ও সুন্দরবন যুব ফোরামের সদস্যবৃন্দ।

এই উদ্বোধনের পর দুপুর ১২:৩০ টায় “বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে” দাকোপ উপজেলার সুন্দরবন যুব ফোরামের উদ্যোগে বৃক্ষ বিতরন ও প্লাস্টিক আহরোণ কর্মসূচি পালিত হয়।

উক্ত কর্মসূচিতে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্লাস্টিক ও পলিথিন জমা দেন এবং তার বিনিময়ে গাছের চারা উপহার স্বরূপ গ্রহণ করেন।

