DSF NEWS
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

নো ভিসা ও পাসপোর্ট ফি কমানো, বিমান কর্তৃক রিটার্ন টিকেটে ট‍্যক্স বৃদ্ধি করার তীব্র প্রতিবাদ

DSF NEWS
DSF NEWS
জুন ২৯, ২০২৬ ৩:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যোগে প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে কমিউনিটি সভা এবং ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি কমিউনিটিতে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রতিজ্ঞা ব্যক্ত করে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজন ২৮ শে জুন রোববার ১ ঘটিকায় ওয়েলফেয়ার সেন্টারে সফলভাবে সম্পন্ন হয়েছে।

নো ভিসা ও পাসপোর্ট ফি কমানো

নো ভিসা ও পাসপোর্ট ফি কমানো, বিমান কর্তৃক রিটার্ন টিকেটে ট‍্যক্স বৃদ্ধি করার তীব্র প্রতিবাদ

 

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারপার্সন ৭১ এর বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান শহীদুল্লাহ্ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর,এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বৃটেনের ওয়েলস পার্লামেন্ট মেম্বার হিউ টমাস এম এস ও কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী,আলহাজ্ব আলী আকবর, এম এ মালিক, গোলাম মর্তুজা,ওয়েলফেয়ার ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক সেক্রেটারি আসকর আলী,ডিরেক্টর মাহমুদ হোসাইন ও ডিরেক্টর রকিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন বিশিষ্ট মাওলানা হালিম উদ্দিন নূরী ও হাফিজ মাওলানা ফারুক আহমেদ।

নো ভিসা ও পাসপোর্ট ফি কমানো

নো ভিসা ও পাসপোর্ট ফি কমানো, বিমান কর্তৃক রিটার্ন টিকেটে ট‍্যক্স বৃদ্ধি করার তীব্র প্রতিবাদ

 

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর সহ বক্তারা অবিলম্বে “নো ভিসা ও পাসপোর্ট ফি কমানো, এনআইডি কার্ড সার্ভিস সহজ করা,বিমান কর্তৃক সব রুটেই ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। তবে সবচেয়ে বেশি বৃদ্ধি করা হয়েছে যুক্তরাজ্য রুটে।যুক্তরাজ্য থেকে বাংলাদেশে রিটার্ন প্রতিটি টিকেটের জন্য ২০৭ পাউন্ড ট‍্যক্স বৃদ্ধি করার তীব্র প্রতিবাদ সহ বিমানের ভাড়া কমানো,এবং সিলেটের ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিকরন করার জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য যে, বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে আজবধি কার্ডিফ কমিউনিটির উন্নয়নে ও,মানবতার কল্যাণে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে।

সংবাদদাতা ;
সাজেল আহমেদ,
কার্ডিফ, ওয়েলস, ইউকে,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।