মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও ইয়াবা বিক্রির অভিযোগে গোলাম রসুল সরদার (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বটবুনিয়া গ্রামস্থ তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনের পাকা রাস্তার উপর বসে গড়খালির আফাজ সরদারের ছেলে গোলাম রসুল সরদার ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে অভিযান পরিচালনা করে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। পুলিশের দাবি নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে দাকোপ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। স্থানীয়দের মধ্যে এ অভিযানে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতাও জরুরি বলে দাবি করেন দাকোপ থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাশার। তিনি আরো বলেন এলাকা বাসী আপনারা আমাকে সহযোগিতা করুন আমি সমাজ থেকে মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দাকোপ উপজেলা গড়বো। আমার থানায় কোন মাদক সেবন ও বিক্রয়তা থাকতে পারবে না হয় মাদক থাকবে না হয় সাধারণ জনগণ থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে দাকোপ থানার এফআইআর নং ১২ তাং ২৫-০৬-২০২৬।

