DSF NEWS
ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

গলাচিপায় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রতিনিধি আবু নাঈমকে গণসংবর্ধনা

DSF NEWS
DSF NEWS
জুন ২৮, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সুমন মালি , পটুয়াখালী থেকে: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গণঅধিকার পরিষদের উদ্যোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর-এর প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলা অফিসার্স ক্লাব-এ গলাচিপা উপজেলা শাখার গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু নাঈম বলেন, প্রতিমন্ত্রী নুরুল হক নুর তাকে গলাচিপা-দশমিনা এলাকার জনকল্যাণমূলক, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় এবং জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব প্রদান করেছেন। তিনি বলেন, “দলমত নির্বিশেষে সকল নাগরিকের সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

এর আগে পটুয়াখালী থেকে গলাচিপায় পৌঁছালে বিভিন্ন স্থানে শুভাকাঙ্ক্ষীরা আবু নাঈমকে ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে গলাচিপা-দশমিনা এলাকার জনগণের সঙ্গে সরকারের কার্যক্রমের সমন্বয় ও যোগাযোগ আরও শক্তিশালী হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।