DSF NEWS
ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

DSF NEWS
DSF NEWS
জুন ২৮, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত পথচারীদের স্বস্তি দিতে আমের বানিজ্যিক রাজধানী নওগাঁর সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে যানজট নিরসন ও শরবত বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা সদরের জিরোপয়েন্টে আম বিক্রি করতে আসা পথচারী, শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও সাধারণ মানুষকে ঠান্ডা শরবত পরিবেশন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার মুক্ত স্কাউটের কমিশনার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্ত স্কাউটের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান (কল্লোল), সহ-সভাপতি শফিকুল ইসলাম, পরিচালক সাহাবুদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রচণ্ড গরমে এমন একটি মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক উপকারী হয়েছে। কর্মসূচিতে মুক্ত স্কাউটের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।