DSF NEWS
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে নান্দনিক চট্টলার বর্ষাবরণ উৎসব ও গুণীজন সংবর্ধনা সম্পন্ন

DSF NEWS
DSF NEWS
জুন ২৭, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নান্দনিক চট্টলার বর্ষাবরণ উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। গত বৃহস্পতিবার (২৫ জুন ২০২৫) সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

নান্দনিক চট্টলার উপদেষ্টা, লেখক, সমাজচিন্তক ও উদযাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন নাহিদা নাজু। সার্বিক নির্দেশনায় ছিলেন নান্দনিক চট্টলার প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াছ রিপন এবং সাধারণ সম্পাদক ঝিমি চাকমা (ঝুম বৃষ্টি)।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মন্নান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে.এস. বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাফর, ভিআইপি টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি রাশেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কাজী সাহাব উদ্দিন, নান্দনিক চট্টলার উপদেষ্টা মোর্শেদ আলী এবং পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী।

অনুষ্ঠানে লেখক ও সমাজচিন্তক মোহাম্মদ কামরুল ইসলামকে “সাদা মনের মানুষ” সম্মাননায় ভূষিত করা হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আরও ছয়জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়।

সমাজসেবায় অবদানের জন্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক এমডি ফখরুল ইসলাম, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ কনভেনশনে “বেস্ট অব দ্য লায়ন্স” নির্বাচিত হওয়ায় সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আর. কে. রুবেল, বেসরকারি শিক্ষায় বিশেষ অবদানের জন্য বিকেএ চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন মো. কবিরুল ইসলাম, মানবিক সেবায় “শেষ বিদায়ের বন্ধু” সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ মনজুর মোরশেদ কনক, সাংবাদিকতায় জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন এবং বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মানবাধিকারকর্মী এস্তফা আলী চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আর. কে. রুবেল ও এসবি সুমি রাত্রী চৌধুরী। কবিতা আবৃত্তি করেন সাবরিনা আফরেজা, সোমা মুৎসুদ্দি, এআর নাহিদ ও এনায়েত হোসেন পলাশ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন নান্দনিক চট্টলার উপদেষ্টা আবু তাহের চৌধুরী, শেখ ইমরান হোসেন ও বায়েজিদ ফরায়েজী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. রুহুল আমিন সালমান, হাজী মাইন উদ্দিন, মো. নুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মনোজ্ঞ নৃত্য ও দলীয় সংগীত পরিবেশন করে অংকিতা ড্যান্স একাডেমি (নৃত্য পরিচালক অংকিতা দাশ), স্পন্দন কালচারাল ইনস্টিটিউট (নৃত্য পরিচালক প্রিয়া সরকার), শুভঙ্করী ড্যান্স একাডেমি (নৃত্য প্রশিক্ষক ও পরিচালক অনিক চৌধুরী), নৃত্য রং একাডেমি (প্রতিষ্ঠাতা ও পরিচালক তন্ময় বড়ুয়া), চারুতা নৃত্যকলা একাডেমি (নৃত্যশিল্পী মাইমুনা আমিন ঐশী; পরিচালক ফজলে আমিন শাওন), সুরাঙ্গন বিদ্যাপীঠ নৃত্য ও সংগীত একাডেমি (অধ্যক্ষ ও নৃত্য পরিচালক হিল্লোল দাশ সুমন), স্বরসন্ধি সঙ্গীত নিকেতন (সংগীত পরিচালক অর্পিতা নাথ) এবং দীপশিখা নৃত্যগোষ্ঠী (নৃত্য পরিচালক মনোময় চক্রবর্তী ও দিঘী দাশ)।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বর্ষা কেবল একটি ঋতুর নাম নয়; এটি বাঙালির সংস্কৃতি, সাহিত্য, আবেগ ও জীবনবোধের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্যহীনতার কারণে বর্তমানে ঋতুচক্রে ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে। সময়ের আগেই বৃষ্টিপাত, জলাবদ্ধতা এবং নগরজীবনের দুর্ভোগ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে।

তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষাবিষয়ক সাহিত্য ও সংগীতের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বাংলা সাহিত্য ও সংগীতে বর্ষা চিরকালই সৌন্দর্য, প্রেম, বিরহ, প্রকৃতি ও মানবিক অনুভূতির প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে। তবে প্রকৃতির এই অপরূপ রূপের পাশাপাশি অতিবৃষ্টির কারণে মানুষের দুর্ভোগ, জলাবদ্ধতা ও জীবিকার সংকটের বিষয়টিও আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, নান্দনিক চট্টলার এ ধরনের সাংস্কৃতিক আয়োজন নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে। সফল আয়োজনের জন্য তিনি নান্দনিক চট্টলার প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াছ রিপন, সাধারণ সম্পাদক ঝিমি চাকমা (ঝুম বৃষ্টি), আয়োজক, শিল্পী, অতিথি ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।