মোঃ শামীম হোসেন – খুলনাঃ সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের আঙিনায় আমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। জেলা পরিষদ সূত্রে জানা যায়, সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জনগণের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদ কর্তৃপক্ষ পরিবেশ রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

