DSF NEWS
ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

লাউড়েরগড় সীমান্তে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনে জনদুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

DSF NEWS
DSF NEWS
জুন ১২, ২০২৬ ৫:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

আমির হোসেন স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের জিরো পয়েন্ট শাহিদাবাদ ও শাহ আরেফিন (রাঃ) মোকাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন দিন-রাত যাদুকাটা নদীর তীর, শাহিদাবাদ ও শাহ আরেফিন এলাকার বিভিন্ন স্থান থেকে বালু কেটে ট্রলি, লড়ি, মাহিন্দ্র ও শতাধিক ঠেলা গাড়িযোগে পরিবহন করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী বালু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম পরিচালনা করে আসছে। বালুভর্তি যানবাহনগুলো শাহ আরেফিন থেকে লাউড়েরগড় বাজার সড়ক দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও দেশ-বিদেশ থেকে আগত পর্যটকরা যাতায়াত করেন। কিন্তু অবৈধ বালুবাহী যানবাহনের কারণে তাদের জীবনের ঝুঁকি বাড়ছে। রাস্তার দুই পাশের পরিবারগুলোর ছোট ছোট শিশুরাও ঝুঁকির মধ্যে রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বালুবাহী যানবাহনের কারণে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া সড়কের ওপর বালি ও মাটি জমে থাকায় বৃষ্টির সময় কাদার সৃষ্টি হয় এবং শুকনো মৌসুমে ধুলাবালির কারণে চলাচল দুর্বিষহ হয়ে পড়ে।

স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক, সুনামগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসক, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তাহিরপুর থানার অফিসার ইনচার্জের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।