DSF NEWS
ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ত্রি- বার্ষিক নির্বাচনে শাহানাজ পারভীন সন্মানিত সদস্য পদে প্রার্থী

DSF NEWS
DSF NEWS
মে ৩১, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে সন্মানিত সদস্য পদে প্রার্থী হয়েছেন শাহনাজ পারভীন। তিনি রামচন্দ্র কুড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (বাংলা) নালিতাবাড়ী, শেরপুর শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

শিক্ষক সমবায় সমিতির সদস্যদের মধ্যে তাঁর প্রার্থিতা ইতিমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। দক্ষ শিক্ষক হিসেবে পরিচিত শাহনাজ পারভীন, সমিতির উন্নয়ন ও শিক্ষকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। শাহনাজ পারভীন বলেন, সকলের কাছে দোয়া চাই এবং আপনার মুল্যবান ভোট প্রদান করে নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির সকল শিক্ষক-সদস্যদের সচেতন ভোটে যোগ্য প্রার্থীর বিজয় কামনা করছি।

শিক্ষক সমাজে পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব শাহনাজ পারভীন দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তাঁর প্রার্থিতার ঘোষণায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শাহনাজ পারভীন তাঁর প্রার্থিতার বিষয়ে বলেন,

“সহকারী শিক্ষক সমিতিকে আরও গতিশীল ও কার্যকর করতে আমি প্রার্থী হয়েছি। শিক্ষকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি সবসময় কাজ করে যেতে চাই। সকল সহকর্মীর সমর্থন ও দোয়া কামনা করছি।”

প্রার্থীর যোগ্যতা ও অবদান: দীর্ঘদিন যাবত রামচন্দ্র কুড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানে নিবেদিতপ্রাণ। বিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ। সহকর্মীদের কাছে সৌজন্যমূলক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত।

সমিতির নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বিদ্যালয় চত্বরে আলোচনা জোরদার হয়েছে। শিক্ষক সমিতির সদস্যরা আশা করছেন, শাহনাজ পারভীনের মতো প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনকে অর্থবহ ও প্রতিযোগিতামূলক করে তুলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।