DSF NEWS
ঢাকাTuesday , 26 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের ছোঁয়ায় রুদ্রপুর, আলোচনায় ফয়সাল কবির

DSF NEWS
DSF NEWS
May 26, 2026 4:39 pm
Link Copied!

নওগাঁ জেলা প্রতিনিধি: মো: মাসুদ রানা মিশুঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা এর ৩ নং ভাবিচা ইউনিয়ন এর রুদ্রপুর গ্রামে দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ নিরসনে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং ৩ নং ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ ফয়সাল কবির।

স্থানীয় সূত্রে জানা যায়, রুদ্রপুর গ্রামের গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদাময় হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। এতে করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো।

এমন পরিস্থিতিতে এলাকাবাসীর কষ্ট লাঘবে নিজ উদ্যোগে রাস্তায় ইট দিয়ে পুরনের কাজ শুরু করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফয়সাল কবির। তার এই উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।

এ সময় স্থানীয়রা জানান, “জনগণের দুর্ভোগে পাশে দাঁড়ানোই একজন প্রকৃত জনপ্রতিনিধির পরিচয়। ফয়সাল কবির ভাই সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। তাই দিন দিন তিনি ভাবিচা ইউনিয়নের মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন।

এ বিষয়ে মোঃ ফয়সাল কবির বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন ও জনগণের কষ্ট লাঘবে কাজ করে যেতে চাই। জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

এদিকে তার এমন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক প্রশংসা দেখা গেছে। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একজন জনবান্ধব ব্যক্তি হিসেবেও তিনি ধীরে ধীরে সাধারণ মানুষের আস্থা অর্জন করছেন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।