DSF NEWS
ঢাকাSunday , 24 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে ঘের দখল চেষ্টা চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

DSF NEWS
DSF NEWS
May 24, 2026 7:09 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপে ঘের দখল চেষ্টা চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারের গৃহবধু তাবাসুম খাতুন পিংকি। রবিবার বেলা ২ টায় দাকোপ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় তিনি বলেন, আমরা বিগত ২০ বছর যাবৎ খোনা গ্রামে মৎস্য ঘের করে আসছি। গত ২২ মে রাতে স্থানীয় বাচ্চু ফকিরের নেতৃত্বে রসুল গাজী, মুকুন্দ মন্ডল, আব্দুল্লাহ শেখ, আলামিন শেখ, তৈবুর সানা, চম্পা সরদার, ইলিয়াজ ফকির, মোকাম সানা, জাফর সরদার, লতিফ শেখ, শাহিন শেখ, পংকজ কবিরাজসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমাদের ঘেরের বাসায় এসে হামলা চালিয়ে মাছসহ ১ লক্ষ টাকার মাল সামগ্রী নিয়ে যায়। এ সময় তাদের হামলায় জসিম, মুছা, সাজ্জাদসহ ৫ জন গুরুত্বর আহত হয়ে দাকোপ হাসপাতালে ভর্তি হয়। তিনি বলেন তারা ইতিপূর্বে গত ১৬ মে অবৈধভাবে ঘের দখলের চেষ্টা করে। সে সময় তারা আমাদের ঘেরের কর্মচারী মহিবুর বয়াতিকে মারপিটসহ তার ফোন কেড়ে নিয়ে পানিতে ফেলে দেয়। তারা আনুমানিক ৩০ হাজার টাকার মাছ লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় আমার শশুর আকরাম ফকির বাদী হয়ে মামলা দায়ের করে যা দাকোপ থানার মামলা নং ০৮। তিনি বলেন তারা গত ২০ মে ২০ হাজার টাকার মাছ লুট করে এবং ঘের না ছাড়লে রসুল গাজী আমার শশুরের নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তিনি উল্লেখিত ঘটনার ন্যায় বিচার চেয়ে প্রশাসনের সহযোগীতা কামনা করেন। সংবাদ সম্মেলনে গৃহবধুর স্বামী আব্দুল্লাহ ফকির, ঝর্ণা বাগচী, কৃষ্ণপদ সানা, মহানন্দ বাগচী, ডলি আকতার, কনক মন্ডল, নাহার বেগম, মহিবুর বয়াতি, কামরুল ফকির, জামান শেখ, মহাসিন ফকির, আকরাম ফকির, কল্পনা মন্ডল, তাপসী বাগচি, সঞ্জিব মন্ডল উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।