DSF NEWS
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

DSF NEWS
DSF NEWS
মে ১৯, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপে ১৯-২১ ৩দিন ব্যাপী ভূমি সেবামেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রনালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগীতায় উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করেছেন। ১৯ মে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ বোরহান উদ্দিন মিঠু‘র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন সভায় বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন। এসময়ে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা, সাংবাদিক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। সভা শেষে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।