মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর জেলার কৃতি সন্তান, প্রখ্যাত আইনজীবী এডভোকেট এরশাদ আলম জর্জ।
এক শুভেচ্ছা বার্তায় এডভোকেট এরশাদ আলম জর্জ বলেন,
“পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরসহ সারাদেশের সকল ভাই-বোনদের জানাই ঈদ মোবারক। আল্লাহ তা‘আলা আমাদের সকলের কুরবানি কবুল করুন। ত্যাগের এই শিক্ষা যেন আমাদের সমাজে সহানুভূতি, ভ্রাতৃত্ব ও মানবিকতার নতুন দিগন্ত উন্মোচন করে।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে। বিশেষ করে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা যেন সকলে মিলে ঈদের প্রকৃত সার্থকতা অনুভব করতে পারি।”
শেরপুর জেলায় জন্মগ্রহণকারী এডভোকেট এরশাদ আলম জর্জ ঢাকাসহ দেশের আইন অঙ্গনে সুপরিচিত একজন সক্রিয় আইনজীবী। তাঁর এই শুভেচ্ছা বার্তা শেরপুরবাসীসহ সকল মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
ঈদুল আজহা মোবারক!
আল্লাহ তা‘আলা সকলের জীবনকে করুন বরকতময়, শান্তিময় ও কল্যাণময়।

