DSF NEWS
ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

DSF NEWS
DSF NEWS
মে ১২, ২০২৬ ৫:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের কাঁচিকাটা এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবুল গাজী (৪৮) নামের এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল ৭টার দিকে তাঁকে সুন্দরবন থেকে উদ্ধার করে লোকালয়ে আনা হয়। এর আগে রোববার সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের কাঁচিকাটা এলাকার পায়রাটুনি খালে তিনি বাঘের আক্রমণের শিকার হন।

বাবুল গাজী শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। বাবুল গাজীকে নিয়ে ফিরে আসা মৌয়াল ইউসুফ গাজী বলেন, ‘রোববার সকালে বাবুল গাজীসহ তাঁরা সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এ সময় একটি বাঘ ঝোপের আড়াল থেকে বের হয়ে বাবুল গাজীর ওপর হামলে পড়ে। এরপর আমরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি সরে যায়।’

পরে গুরুতর আহত অবস্থায় বাবুল গাজীকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশে রওনা হন তাঁরা। সোমবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরায় পাঠানো হয়েছে। বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন বলেন, ‘বিষয়টি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। বাবুল গাজীর বিষয়ে আমরা নিয়মিত খোঁজখবর রাখব।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।