স্টাফ রিপোর্টার: এশিয়া পোস্ট-এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি-র প্রকাশক এবং ইনসানিয়াত লাইভ ব্লাড ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম মাসুদ রানা সুমন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘সত্যের অনুসন্ধানে, সাহসের সঙ্গে, বিশ্বের সাথে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে ধারণ করে এশিয়া পোস্ট সংবাদ জগতে এক নতুন ও সাহসী অধ্যায়ের সূচনা করল। এম মাসুদ রানা সুমন আশাবাদ ব্যক্ত করেন যে, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশ ও বিদেশের পাঠকদের হৃদয়ে দ্রুত স্থান করে নেবে। তিনি তাঁর প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমসমূহ এবং মানবিক সংগঠন ইনসানিয়াত লাইভ ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে এশিয়া পোস্ট-এর সকল কলাকুশলীর সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। ২৪/৭ নিরবচ্ছিন্ন সংবাদ সেবায় এশিয়া পোস্ট দেশ ও জাতির কল্যাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে—এটাই তাঁর প্রত্যাশা।

