শ্যামল চন্দ্র রায় জলঢাকা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টিভদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১১মে সকাল ১০ঘটিকার সময় স্হানীয় জিরো পয়েন্ট মোড়ে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের পেশার মর্যাদা ও কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবীতে জলঢাকা ফারিয়ার উদ্দ্যোগে ঘন্টা ব্যাপী মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টিভ কোন দালাল নয় এই শ্লোগানকে সামনে রেখে একটি মিছিল শহর প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপীর নিকট স্বারক লিপি প্রদান করেন ফারিয়ার সভাপতি, সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

