DSF NEWS
ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

‎বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

DSF NEWS
DSF NEWS
মে ১২, ২০২৬ ৫:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

আমির হোসাইন ‎স্টাফ রিপোর্টার: ‎বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

‎সোমবার (১১ মে ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে স্বাক্ষর করেন সংগঠনের উপ-মহাসচিব মোঃ আঃ মান্নান এবং অনুমোদন দেন চেয়ারম্যান শাহ মোঃ সারওয়ার জাহান।

‎অনুমোদিত কমিটিতে সিরাজুল ইসলাম শ্যামলকে আহ্বায়ক, মোঃ আবু হানিফকে যুগ্ম আহ্বায়ক এবং কেএম শহীদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। ‎এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোঃ আফজাল হোসেন, মোঃ জয়নাল আবেদীন পীর, মোঃ কামাল পাশা, মোঃ ইমরান হোসেন, আহমেদুল কবির পারভেজ ও মোস্তাফিজুর রহমান বাবু।

‎অফিস আদেশে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়েছে।

‎এছাড়াও সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে সকল কার্যক্রম পরিচালনা, সাংবাদিকদের অধিকার, কল্যাণ ও পেশাগত উন্নয়নে কাজ করা এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
‎সংগঠনটির প্রধান কার্যালয় ঢাকার রামপুরার ডিআইটি রোডে অবস্থিত বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।