DSF NEWS
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. ধর্ম ইসলামিক
  14. নারী ও শিশু
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

তেলের অপেক্ষায় মৃত্যু খানসামায় স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির

DSF NEWS
DSF NEWS
এপ্রিল ২৮, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

DSF NEWS: দিনাজপুরের খানসামা উপজেলায় বাইকের তেল সংগ্রহ করতে গিয়ে স্ট্রোকে মাসুদ (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চৌরঙ্গী বাজার সংলগ্ন উমর ফারুক ফিলিং স্টেশনে তেল নিতে অপেক্ষারত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে তাকে পাকেরহাটে অবস্থিত খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত মাসুদ পার্শ্ববর্তী নীলফামারীর সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার সঠিপাড়ার মফিজ উদ্দিনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি লাইনে না দাঁড়িয়ে পাম্পের প্রবেশমুখে মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তেলের গাড়ি পাম্পে প্রবেশ করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরদার বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।