DSF NEWS
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. ধর্ম ইসলামিক
  14. নারী ও শিশু
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

চা বিক্রেতার মালিকের বাড়ি থেকে ১২২ লিটার ডিজেল জব্দ

DSF NEWS
DSF NEWS
মার্চ ২৮, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক:- শুক্রবার ২৭ মার্চে মাগুরার শ্রীপুরের কাদিয়াপাড়া ইউনিয়নে একজন চা বিক্রেতার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে অবৈধভাবে মজুত রাখা ১২২ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। অভিযানটি পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম এসময় স্থানিয় সূত্র মারফত আরো জানা যায় নির্মল বিশ্বাস উনার বাড়িতে ব্যারেলে এই ডিজেল তিনি মজুদ করে রেখেছিলেন। তবে অভিযানের সময় নির্মল বিশ্বাসকে বাড়িতে পাওয়া যায়নি বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ জনসাধারণের সঙ্গে আলোচনা করে সবার সম্মতিক্রমে জব্দকৃত ডিজেল স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত দামে বিক্রয়ের উদ্যোগ নেন এবং প্রতি কৃষকের কাছে ২ লিটার করে সরকারি নির্ধারিত মূল্যে ১০২ প্রতি লিটার দরে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।