DSF NEWS
ঢাকাSaturday , 28 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিনম্র শ্রদ্ধায় বৃটেনের কার্ডিফে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি

DSF NEWS
DSF NEWS
March 28, 2026 12:32 am
Link Copied!

মুক্তিযুদ্ধে শহীদানদের স্মরণের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি।

২৬শে মার্চ বৃহস্পতিবার দূপুর ১২ টা ১ মিনিটের সময় কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটি, ইউকে ওয়েলস আওয়ামী লীগ, ওয়েলস যুবলীগ, কার্ডিফ বাংলা স্কুল, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওন এর পক্ষ থেকে শহীদ মিনার বেদীতে ৭১”র শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলের শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় গোলাম মর্তুজা,আলহাজ্ব আসাদ মিয়া,মুজিবুর রহমান,
ভিপি সেলিম আহমদ, ড. জুসনা মুহিত, মফিকুল ইসলাম, সৈয়দ ইকবাল আহমেদ, আনোয়ার আলী, মাহবুবুর রহমান, সাজেল আহমেদ, আশফাকুর রহমান অভি, আবুল খায়ের পাপ্পু,বদরুল হক মনসুর, আতিকুল ইসলাম, আব্দুল মোতালিব, সেবুল আলী,
আব্দুল আহাদ, আসাদ মিয়া, আফিফা জান্নাত,
শাহান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটি ও কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সেক্রেটারি কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর বলেন মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদান,২ লক্ষ মা-বোনের আত্মত্যাগ, এবং বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, একটি নিজস্ব মানচিত্র এবং লাল- বৃত্ত সবুজের গর্বিত পতাকা বলে উল্লেখ করে তিনি ৭১ আমাদের অহংকার, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আমাদের অস্তিত্ব, এর সঠিক ইতিহাস সর্বত্রে তুলে ধরার আহবান জানিয়েছেন

সংবাদ প্রেরক ; সাজেল আহমেদ,
কার্ডিফ, ওয়েলস, ইউকে,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।