DSF NEWS
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. ধর্ম ইসলামিক
  14. নারী ও শিশু
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
মার্চ ১৮, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

বৃটেনের ওয়েলসের রাজধানী কাডিফ শহরের জালালিয়া মসজিদে সৌহার্দ্যপুর্ণ পরিবেশে বিপুল সংখ্যক লোকের প্রানবন্ত অংশগ্রহণে কমিউনিটির পারস্পরিক ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে গ্রেটার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের উদ্যোগে ১৭ই মার্চ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী মুজিবুর রহমান এর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব রকিবুর রহমান এর পরিচালনায় ইফতার-পূর্ব আলোচনা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর উপস্থিত ছিলেন।

বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ অতিথি হিসেবে গ্রেটার সিলেট এর সাবেক চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী, প্রাক্তন সেক্রেটারি শাহ শাফি, মসজিদ কমিটির সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া, সহ সভাপতি ইউসুফ খান জিমি, আলহাজ্ব আহাদ মিয়া,আব্দুল ওয়াহিদ বাবুল, আলমগীর আলম, ইকবাল আহমেদ, আব্দুর রুউফ তালুকদার, জিলু মিয়া, সাজেল আহমেদ ও এনামুল হোসেন সুয়েব, সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইফতার-পূর্বে মুসলিম উম্মাহর সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন জালালিয়া মসজিদের ঈমাম ও খতীব মাওলানা আব্দুল মোক্তাদির।

প্রধান অতিথির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এখনো পূর্ণাঙ্গতা পায়নি। সকল এয়ারলাইনসের ফ্লাইট চালুর মাধ্যমে এটিকে পূর্ণাঙ্গতা দিতে হবে। সেই সাথে বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করতে হবে বলে তিনি জোর দাবি জানিয়েছেন।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে গ্রেটার সিলেট সাউথ ওয়েলস রিজিওনাল নেতৃবৃন্দকে এই আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন প্রবাসীদের অধিকার ও দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটির বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।

কাডিফ থেকে
সাজেল আহমেদ,
আমাদের প্রতিনিধি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।