বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব বশির আহমদ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক প্রকাশ হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)–এর প্রিয় ভাজন ও মুরিদ, লন্ডনস্থ দারুল হাদিস লতিফিয়া–এর সম্মানিত ট্রাস্টি এবং আনজুমানে আল ইসলাহ ইউকে’র প্রাক্তন সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যাক্তিত্ব আলহাজ্ব বশির উদ্দিন আহমদ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ,সদস্য সচিব ড. মুজিবুর রহমান,ও অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়া
সহ অন্যান্য কেন্দ্রীয় ও রিজিওনাল কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।
সাউথ লন্ডনে বসবাসরত বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব বশির উদ্দিন আহমদ আজীবন দ্বীনি খেদমত, শিক্ষা প্রসার এবং কমিউনিটির কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন বলে উল্লেখ করে শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও আনজুমানে আল ইসলাহ ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনাল জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর বলেন, তিনি প্রবাসে বসবাস করেও দ্বীন ও সমাজ সংস্কারের ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন একজন দানবীর ব্যাক্তিত্ব, তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা ও আন্তরিকতা কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে অভিমত ব্যাক্ত করেছেন।
সংবাদ প্রেরক ; শেখ নুরুল ইসলাম,
প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি,
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে

