DSF NEWS
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. ধর্ম ইসলামিক
  14. নারী ও শিশু
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

জিলাপীতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায়।

DSF NEWS
DSF NEWS
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৩:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: জিলাপীতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায়। মৌলভীবাজারের বেঙ্গল সুইট ফুডকে ১৬ লক্ষ টাকা জরিমানা করেছে মৌলভীবাজার বিশুদ্ধ খাদ্য আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা কার্যালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য অফিসার মোঃ শাকিব হোসাইন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ল্যাবরেটরী পরীক্ষার মাধ্যমে জিলাপীতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্তের পরিপ্রেক্ষিতে।

গত বছরের ২৮ আগস্ট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে ‘বেঙ্গল সুইট ফুড’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালত মৌলভীবাজারে মামলা দায়ের করেন।

হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য উৎপাদনে ব্যবহার ‘খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। জানা যায়, মামলার ধারাবাহিক শুনানি শেষে বিশুদ্ধ খাদ্য আদালত ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক আরিফ বিল্লাহ তারেক।

২৩ ফেব্রুয়ারি নিরাপদ খাদ্য আইন-২০১৩’ এর দুটি ধারায় ‘বেঙ্গল সুইট ফুড’ প্রতিষ্ঠানকে মোট ১৬,০০০০০/- (ষোল লক্ষ) টাকা জরিমানা আরোপ ও অনাদায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোঃ শাকিব হোসাইন জানান, হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে কিডনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও পাকস্থলীর ক্যান্সার; পেটের পীড়া ও আলসার; মানব দেহের বিভিন্ন হরমোনের কার্যক্রমে ব্যাঘাত ঘটায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।