DSF NEWS
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. ধর্ম ইসলামিক
  14. নারী ও শিশু
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

দুই বছর পর নাটকের গান লিখে সংগীতে ফিরছেন ” এডি পিনব

DSF NEWS
DSF NEWS
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক:- (ফয়জুল আলী শাহ্):- পুরো নাম অনিমেশ দাশ পিনব মিডিয়ায় সংক্ষেপিত এডি পিনব নামে, ২০১৫ সাল থেকে নিজের লেখা গান দিয়ে ক্যাসেট এর এ্যলবামে অভিষেক ঘটে এ ক্ষুদে গীতিকারের।

বাংলাদেশের শীর্ষে থাকা জনপ্রিয় সংগীত পরিচালক এফ এ সুমনের গাওয়া ও ফিচারিং এ অনেক গুলো গান লিখেছেন পিনব তার মধ্যে আসোনা তুমি ফিরিয়া, নিকষ আন্ধার, মনের নদী সহ অনেক গুলো গান উল্লেখযোগ্য।

গত দুই বছরে সংগীত এ দেখা যায়নি এ তারকার ব্যক্তিগত কাজ সহ পরিবার নিয়ে ব্যস্থ থাকেন বলে জানা যায় পিনবের। সচরাচর আগের মতো সোশ্যাল মিডিয়ায়ও তিনি খুব একটা থাকেন না।

সম্প্রতি বাংলাদেশের ফিল্ম ইন্ড্রাসটির ফাইট ডিরেক্টর সুমন রেজা জুম্মন এর পরিচালনায় নতুন একটি নাটক বাবার জীবনের জন্য গান লিখে আবারো সংগীতে ফিরছেন পিনব। বাবার জীবন নিয়ে একটি সুন্দর গল্পে সাজানো এ নাটকটি বলে জানা গেছে।

গানটি নিয়ে আমাদের নিজেস্ব সাংবাদিকের বয়াতে এডি পিনব জানান তিনি ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন বলে অনেকে গান চাওয়া পরও তিনি তা প্রত্যাখ্যান করেন, তবে এবার পরিচালক জুম্মন এর মুখে বাবা নিয়ে গল্প শুনে আর থেমে থাকতে পারেন নি। বাবার জীবন গানটির পাশাপাশি মনের ওলি গলি শিরোনাম ও ব্যথা শিরোনামের নতুন আরো দুইটি কাজ আসছে বলে পিনব জানান। বাবার জীবন গানটি সবাই রোজা ঈদে শুনতে পাবেন বলে তিনি জানিয়েছেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।