গত ২৩ ফেব্রুয়ারী সোমবার আউলিয়া ফেডারেশন,বাংলাদেশ উদ্যোগে মক্কা শহরের কুদাই আল হিজরা এলাকার দুররাত আল খাইমা হোটেলে এক মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা খাজা মঈন উদ্দিন জালালাবাদীর সভাপতিত্বে ও আউলিয়া ফেডারেশনের যুক্তরাজ্য শাখার সদস্য সচিব সলিসিটর এম ইয়াওর উদ্দিনের প্রানবন্ত পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মক্কা নগরীতে সফররত সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম মৃধা, কাজী শফিকুল ইসলাম, ইমরান খান, হাফেজ ইব্রাহিম আলী চৌধুরী, মাওলানা নজরুল ইসলাম, দেলওয়ার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জামাল মিয়া, রবিউল মৃধা ,জুবায়ের আহমদ, রোমেল চৌধুরী, মারাজুল আলম, সুমন আহমদ, এইচ ফাতির আহমদ, আব্দুল খালিক,সুলাইমান মুন্সী প্রমুখ।

আউলিয়া ফেডারেশনের উদ্যোগে মক্কা আল মুকাররমায় মত বিনিময় সভা ও ইফতার মাহফিল
সভায় বক্তারা বলেন যে – সুফী দরবেশ ও ওলী আউলিয়াদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম এসেছে । এ সব আউলিয়াদের জীবন ইতিহাস তুলে ধরা ,আউলিয়াদের মাজারকে কেন্দ্র করে কুফরী ও শেরেকী কাজ বন্ধ করা ও ইসলামের সঠিক বানী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই গঠিত হয়েছে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ । এ সংগঠণের উদ্যোগে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে
দুইটি সম্মেলন হয়েছে ।যুক্তরাজ্য ও বিশ্বের বিভিন্ন দেশে কমিটি গঠিত হচ্ছে ।
সভায় আলোচনাক্রমে আউলিয়া ফেডারেশন ৪১ সদস্য বিশিষ্ট মক্কা শাখা কমিটি গঠিত হয় ।কমিটিতে রয়েছেন , আহ্বায়ক –কাজী শফিকুল ইসলাম ,যুগ্ম আহ্বায়ক –ইমরান খান ,বাবুল আহমদ ,সুমন আহমদ ও মাওলানা নজরুল ইসলাম ,সদস্য সচিব – হাফেজ ইব্রাহিম আলী চৌধুরী ,অর্থ সচিব -রবিউল মৃধা । সভায় বিশ্বের মুসলিম উম্মার কল্যানের জন্য জন্য দোয়া করেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা খাজা মইন উদ্দিন জালাবাদী। সভায় স্হানীয় ও ওমরাহ সফরে আগত বহু লোক ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন ।
সংবাদ পরিবেশক মোহাম্মদ ইয়াওর উদ্দিন.

