DSF NEWS
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ

DSF NEWS
DSF NEWS
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৩:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

শেখ নুরুল ইসলাম, প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি,
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকেঃ যুক্তরাজ্যের বার্মিংহাম নিবাসী বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মহদিকোনা গ্রামের মাস্টার বাড়ির এই প্রজন্মের কৃতিসন্তান,এটিএন বাংলা ইউকের বিশিষ্ট সাংবাদিক ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সাধারণ সম্পাদক সমাজসেবক কায়সারুল ইসলাম সুমন এর মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ,সদস্য সচিব ড. মুজিবুর রহমান, ও অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়া সহ অন্যান্য কেন্দ্রীয় ও রিজিওনাল কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।

কায়সারুল ইসলাম সুমন এর আকস্মিক মৃত্যুতে
সাংবাদিকতা মহলের ও কমিউনিটির অপূরনীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, আমার মায়ার ভাই সুমন ছিলেন একজন স্পষ্টবাদী ও দায়িত্বশীল সংবাদকর্মী। প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নানা সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে তিনি নিয়মিত প্রতিবেদন করতেন। তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি ছিলেন আপনজন। ছিলেন একজন দক্ষ কমিউনিটি সংগঠকও। একজন মানবিক হৃদয়ের মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি।একজন দক্ষ সাংবাদিকের চেয়েও তিনি ছিলেন একজন অসাধারণ হৃদয়ের মানুষ।

উল্লেখ্য যে, ৪ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়ার পথে ৪ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় ভোর পৌনে ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর সংবাদে যুক্তরাজ্য ও সিলেটের গণমাধ্যম অঙ্গনে যেনো গভীর শোকের ছায়া নেমেছে।
গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের দরগা বাজার অজমির স্কুল মাঠে হাজার হাজার লোকের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।