DSF NEWS
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় বড় ভাই হ/ত্যা/কে করে প্রবাসে:১৫ বছর পর গ্রেফতার

DSF NEWS
DSF NEWS
জানুয়ারি ৩১, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

DSF NEWS ডেস্করিপোর্টঃ কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ১৫ বছর পলাতক থাকার পর শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহসিন ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১০ সালে পারিবারিক বিরোধের জেরে মহসিন মিয়া তার আপন বড় ভাইকে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হত্যার পরপরই তিনি কাতারে পালিয়ে যান এবং পরবর্তীতে পর্তুগালে অবস্থান করেন। সম্প্রতি প্রবাস থেকে দেশে ফেরার পর পুলিশের নজরে আসেন তিনি।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার এসআই আব্দুল আলীম, এসআই আল-আমিন, এএসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।