DSF NEWS
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রফিজ উদ্দিন এর মৃত্যুতে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর শোক প্রকাশ

DSF NEWS
DSF NEWS
জানুয়ারি ২৪, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

সাজেল আহমেদঃ মৌলভীবাজার জেলা সদরের ৬নং একাটুনা ইউনিয়নের উলুয়াইল নিবাসী ও উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক সভাপতি,একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর অন্যতম উপদেষ্টা,বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব মোঃ রফিজ উদ্দিন এর মৃত্যুতে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক সেলিম রেজা তরফদার এবং ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর সহ অন্যান্য ফাউন্ডার্স ট্রাষ্টিবৃন্দ এবং বাংলাদেশের টিম এক যুক্ত শোকবার্তায় গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুম এর আত্মার মাগফেরাত কামনা করেছেন।

একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর, শোকবার্তায় আলহাজ্ব মোঃ রফিজ উদ্দিন এর মৃত্যুতে এলাকার একজন বিশিষ্ট মুরব্বি ও মানবিক এবং দানশীল মহত সমাজসেবীকে হারালো বলে উল্লেখ করে মরহুমের মাগফেরাত কামনা সহ শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন করা সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য দেশে বিদেশে বসবাসকারী সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।