DSF NEWS
ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার-১ আসনে প্রতিদ্বন্দ্বী ৬ জন প্রার্থী, কে কোন প্রতীক পেলেন

DSF NEWS
DSF NEWS
জানুয়ারি ২২, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

DSF ডেস্করিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনে বিএনপি, জামায়াতসহ মোট ৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল প্রতীক বরাদ্ধের ঘোষণা করেন।

প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রতীক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

তিনি জানান, বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা।

জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙল, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আব্দুন নুর তালুকদার ট্রাক, গণফ্রন্ট মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম মাছ এবং স্বতন্ত্র প্রার্থী ও আল-ইসলাহ নেতা মুফতি বেলাল আহমদ কাপ-পিরিচ মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনের ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়। এসময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় আসন্ন নির্বাচনকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।